রাজস্থানের আকাশে ভারতীয় বায়ুসেনার বহুজাতিক মহড়া ‘তারাং শক্তি ২০২৬’-এ একই সঙ্গে উড়ল রাশিয়ার সুখোই, ফ্রান্সের রাফাল, আমেরিকার এফ-৩৫ ও ভারতের তেজস। প্রায় ৪০টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে ৩২টি পর্যবেক্ষক; অস্ট্রেলিয়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি যোগ দিয়েছে। ভারতীয় ভূখণ্ডে এই প্রথম আমেরিকার এফ-৩৫ ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে উড়ছে।
রাজস্থানে তারাং শক্তি ২০২৬ মহড়ায় সুখোই, রাফাল, এফ-৩৫ ও তেজস
Source: Kolkata 24x7