সেপ্টেম্বরে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ৩২ দশমিক ৮৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় এবং ১০৬ জন পথচারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৪ জন নিহত হয়েছেন, একক জেলা হিসেবে গাজীপুরে ৩৮ জন।
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
Source: Daily Bangladesh