সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে রবিবার বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন হরিয়ানার প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব শর্মা। সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ নির্বাচনে সভাপতি হয়েছিলেন কল্যাণ চৌবে।
২০ ডিসেম্বর এআইএফএফ নির্বাচন, নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা
Source: Asianet Bangla