ওয়াই-ফাই অ্যালায়েন্স ২০১৩ সালে ওয়াই-ফাই ৫ (৮০২.১১এসি) এবং ২০১৯ সালে ওয়াই-ফাই ৬ (৮০২.১১এএক্স) চালু করে। ওয়াই-ফাই ৫-এর সর্বোচ্চ তাত্ত্বিক গতি ৬.৯ জিবিপিএস, আর ওয়াই-ফাই ৬-এর ৯.৬ জিবিপিএস। ওয়াই-ফাই ৬-এ ওএফডিএমএ প্রযুক্তি ও ২.৪ ও ৫ গিগাহার্টজ ডুয়াল-ব্যান্ড সাপোর্ট থাকায় একাধিক ডিভাইসে ভালো গতি ও রেঞ্জ মেলে। সাধারণ ব্যবহারে ওয়াই-ফাই ৫ যথেষ্ট, তবে অনেক ডিভাইস থাকলে ওয়াই-ফাই ৬ বেশি উপযোগী।
ওয়াই-ফাই ৫ বনাম ৬: গতি ও রেঞ্জে কোনটি এগিয়ে?
Source: Kolkata 24x7