আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩.১ কিমি উচ্চতায় ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রগর্ভ মেঘ ও দমকা হাওয়ার সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গেও দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস। ৭ অক্টোবরের পর বৃষ্টি কমবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বুধবার পর্যন্ত সতর্কতা
Source: Uttar Banga Sambad