রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০-এর নতুন স্পাই শটে অলিভ গ্রিন রঙের শেড নজরে এসেছে। ক্যামোফ্লাজ ছাড়াই পরীক্ষামূলক চালানোর সময় বাইকটি লাল-গোল্ডেন, ব্রাউন ও সাদা রঙেও দেখা গেছে। অ্যালয় ও স্পোক হুইলসহ দুইটি ভ্যারিয়েন্টের সম্ভাবনা রয়েছে। জল্পনা অনুযায়ী, Motoverse 2026-এ লঞ্চ হতে পারে এবং দাম হতে পারে ৪.৫০ থেকে ৫ লাখ টাকা।
নতুন অলিভ গ্রিন রঙে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০
Source: Kolkata 24x7