উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে দক্ষিণ পূর্ব রেল ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিভিন্ন নিয়মিত ট্রেনে স্থায়ীভাবে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। শালিমার, সাঁতরাগাছি, পুরী, দিঘা, রাঁচি-সহ গুরুত্বপূর্ণ রুটে এই ট্রেনগুলি চলবে। গত বছর দুর্গাপূজা, দীপাবলি ও ছট পূজো উপলক্ষে ১৯ জোড়া স্পেশাল ট্রেন ৩৫৬টি ট্রিপ করেছিল।
পুজোর ভিড় সামলাতে ১৯ জোড়া স্পেশাল ট্রেন
Source: Bangla Hunt