পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর, তামিলনাড়ুর মাদুরান্থাকম ও ধরাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি বিধানসভা এবং আসামের নগাঁও লোকসভা আসনে আজ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর এই নির্বাচনগুলি তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও রেজিনগরে হুমায়ুন কবীরের পদত্যাগের কারণে আসন দুটি ফাঁকা হয়। ভোটগণনা ৯ অক্টোবর।
ছয় আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, ফল ৯ অক্টোবর
Source: Dainik Statesman Bengali