প্রীতি ম্যাচে লাতিন আমেরিকান শক্তি উরুগুয়ের কাছে ভারত ১-৬ গোলে হার মানল। প্রথমার্ধে অনিরুদ্ধ থাপার গোলে সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে কোচ খালিদ জামিলের একাধিক পরিবর্তনে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারায় ভারত। উরুগুয়ের কোচ দিয়েগো ফোরল্যান লুকাস টরেইরাকে নামালে ম্যাক্সি আরুহোদের আক্রমণে ছিন্নভিন্ন হয় ভারত। গোলরক্ষক গুরপ্রীতের দুর্বলতাও হারের অন্যতম কারণ।
উরুগুয়ের কাছে ভারত ১-৬ গোলে বিধ্বস্ত
Source: Bangla Hunt