সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচির দুই দিন পর অন্তত ৫০ শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। গত ৪ অক্টোবর আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ২১০ শিশুর খতনা করা হয়। মঙ্গলবার এসব শিশু সেন্টমার্টিন হাসপাতালে চিকিৎসা নেয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টেকনাফে রেফার করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে, তদন্তের কথা জানিয়েছে প্রশাসন।
সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ
Source: Bangladesh Pratidin