রাজ্যে ক্ষমতা বদলের পর প্রথম উপনির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগরে মঙ্গলবার ভোটগ্রহণ শেষ। নির্বাচন কমিশনের হিসাবে নন্দীগ্রামে ৭৯.৩৯ ও রেজিনগরে ৭৮.৪২ শতাংশ ভোট পড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বিঘ্ন ভোটের দাবি করে দুই কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেন। তবে কংগ্রেস, বাম ও তৃণমূলের একাংশ বুথ দখল, ছাপ্পা ভোট ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানায়।
নন্দীগ্রাম ও রেজিনগরে শান্তিপূর্ণ ভোটের দাবি শুভেন্দুর, কারচুপির অভিযোগ বিরোধীদের
Source: Uttar Banga Sambad