গাজী নজরুল ও গাড়িচালকের জামিন নামঞ্জুর

গাজী নজরুল ও গাড়িচালকের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালত বলেন, অনাপসযোগ্য মামলায় আপসনামার ভিত্তিতে জামিন দিলে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হবে।

Source: Daily Bangladesh

More in Crime

Read the live feed on ZapIndies