জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি নতুন, দু’টি সংশোধিত ও একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ।
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
Source: Daily Bangladesh