পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে টানা ভূমিধসে ৩২টি বাড়ি ও চারটি সরকারি কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮টি বাড়ির ১২৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। রিলিফ কমিশনার রিনজিং চেওয়াং জানিয়েছেন, সিংলিটাম দিক থেকে ধস নামায় রিম্বির কিছু অংশ আর নিরাপদ নয়। বর্ষার পর ভূতাত্ত্বিক সমীক্ষা হবে।
পশ্চিম সিকিমের রিম্বি গ্রাম ভূমিধসে বিপর্যস্ত, ৩২টি বাড়ি ক্ষতিগ্রস্ত
Source: Bangla Hunt