সুপ্রিম কোর্টের নির্দেশে গত অগাস্ট থেকে কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া মহার্ঘ ভাতা ঢুকতে শুরু করেছে। তবে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, ১ অক্টোবর পর্যন্ত ১১টি ব্যাঙ্ক ৪১,৯৭৭ জন পেনশনারের মধ্যে মাত্র ২১,৭৮৬ জনকে ৬০৫ পয়েন্ট মোতাবেক বকেয়া ডিএ দিয়েছে। বাকিদের দ্রুত টাকা মেটানোর আর্জি জানানো হয়েছে।
কলকাতা পুরসভা এলাকার বহু পেনশনারের বকেয়া ডিএ এখনও বাকি
Source: Bangla Hunt