আগামী শুক্রবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। নরওয়ের অসলো থেকে বাংলাদেশ সময় বিকাল ৩টায় বিজয়ীর নাম জানাবেন নোবেল কমিটির চেয়ারম্যান। এ বছর মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, আইসিসি, আইসিজে এবং ফ্রান্সেসকা আলবানিজ। মনোনয়নের নথি ৫০ বছর গোপন রাখা হয়।
শান্তিতে নোবেল শুক্রবার ঘোষণা, আলোচনায় ট্রাম্প-পোপ
Source: Daily Bangladesh