পশ্চিমবঙ্গের বকেয়া সাত পুরসভায় ২৮ নভেম্বর ভোটগ্রহণ ও ২ ডিসেম্বর গণনার প্রস্তাব দিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ ডিজি-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সূচি পেশ করা হয়। নবান্নের সবুজ সংকেত মিললেই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে আগ্রহ তুঙ্গে।
বকেয়া ৭ পুরসভায় ২৮ নভেম্বর ভোটের প্রস্তাব কমিশনের
Source: The Wall Bengali