অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট ক্যানোপি ও ওয়েপন-বে ডোরের চালান ভুলবশত হংকং হয়ে চিনে পৌঁছে গেছে বলে আশঙ্কা। লকহিড মার্টিনের পরিবহন সংস্থার পাঠানো সতর্কতামূলক ইমেইল কর্মীরা চোখ এড়িয়ে যাওয়ায় এবং শেষ মুহূর্তে রুট পরিবর্তনের কারণেই এই ঘটনা ঘটেছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে। রাডারে ধরা না পড়ার প্রযুক্তি সম্বলিত এই যন্ত্রাংশ চিনে যাওয়ায় আমেরিকার সামরিক সরঞ্জাম পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুলে যাওয়া ইমেলে চিনে পৌঁছাল এফ-৩৫ যুদ্ধবিমানের গোপন যন্ত্রাংশ
Source: Hindustan Times Bangla