ভারতীয় দলে স্থায়ী জায়গা পাকা করতে নতুন ভূমিকায় নামলেন যশস্বী জয়সওয়াল। রঞ্জি ট্রফির মুম্বই স্কোয়াডের সঙ্গে অনুশীলনের সময় তাকে উইকেটকিপিং করতে দেখা গেছে। মুম্বই অধিনায়ক সিদ্ধেশ লাড জানিয়েছেন, জয়সওয়াল মুম্বই ও ভারতের হয়ে কিপিং করতে চান। ২০২৭ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিতে দলকে নিজের প্রয়োজনীয়তা বোঝাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বকাপের লক্ষ্যে উইকেটকিপিং শিখছেন যশস্বী জয়সওয়াল
Source: Bangla Hunt