কমন সেন্স মিডিয়ার রিপোর্টে চ্যাটজিপিটি ফর টিনস-কে 'অগ্রহণযোগ্য ঝুঁকি' বলা হয়েছে। ৪০০০-এর বেশি প্রম্পট পরীক্ষায় দেখা গেছে, আত্মহত্যার পরিকল্পনার কথাবার্তার পরও অভিভাবকদের অ্যালার্ট যায়নি, মানসিক স্বাস্থ্যে ভুল পরামর্শ মিলেছে, হোমওয়ার্কের সরাসরি উত্তর পাওয়া গেছে এবং বয়স শনাক্তকরণ ব্যর্থ হয়েছে। সংস্থার সুপারিশ, চ্যাটজিপিটি এখনই শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য হওয়া উচিত। ওপেনএআই অবশ্য রিপোর্টকে চ্যালেঞ্জ করে বলেছে, তাদের সুরক্ষা ব্যবস্থা ক্রমাগত উন্নত করা হচ্ছে।
নাবালকদের জন্য চ্যাটজিপিটি অনিরাপদ, দাবি গবেষণায়
Source: Asianet Bangla