উৎসবের মরশুমে ফের কর্মী ছাঁটাই করল অ্যামাজন। সংস্থার স্টোরস বিভাগে এক হাজারেরও কম শ্বেতপোশাকধারী কর্মীর চাকরি গেছে বলে রিপোর্টে দাবি। বুধবার অ্যামাজন ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। কাস্টমার সার্ভিস, মার্কেটপ্লেস সাপোর্ট ও রিটেল ইঞ্জিনিয়ারিংয়ের কর্মীরাও এর প্রভাবের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও ব্রিটেনেও কয়েকজন কর্মী ছাঁটাইয়ের নোটিস পেয়েছেন।
অ্যামাজনে ফের কর্মী ছাঁটাই, চাকরি গেল প্রায় ১,০০০ জনের
Source: Bangla Hunt