ককপিটে সহ-পাইলটের কুঠার হামলা প্রতিহত করে ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছর। তাঁর সাহসিকতার জন্য ইজরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিয়ান হিরোইজম’ ঘোষণা করেছেন রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগ। সুস্থ হলে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেঞ্জামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশংসা করেছেন।
ককপিটে হামলা প্রতিহত, ইজরায়েলের সম্মান পাচ্ছেন ভারতীয় পাইলট
Source: Uttar Banga Sambad