এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করেছে। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হকি ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয় দলের এই টুর্নামেন্টে ভারত, চিন, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া অংশ নেবে। নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েও পাকিস্তান তা পায়নি।
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান প্রত্যাহার, বাংলাদেশকে অন্তর্ভুক্ত
Source: Bangla Hunt