নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় বাংলাদেশ স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার দাবি জানিয়েছে। পাটপণ্য ও পেট ফিল্মের অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং এলডিসি উত্তরণের পরও সাফটা সুবিধা বহাল রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। পণ্য পরিবহন ও বিআইএস সনদ প্রক্রিয়া সহজ করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
Source: Daily Bangladesh