পুজোর পর শিয়ালদহ ডিভিশনে যাত্রীসুবিধা বাড়াতে একাধিক পদক্ষেপ নিল পূর্ব রেল। শান্তিপুর-কৃষ্ণনগর সিটি জংশন রুটে দৈনিক ট্রেন একজোড়া থেকে দুজোড়া করা হয়েছে এবং শিয়ালদহ-বজবজে পরীক্ষামূলক রাতের লোকাল চালু হয়েছে। এছাড়া বাদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ লোকালের স্টপেজ দেওয়া হয়েছে, যা অফিস যাত্রী, পড়ুয়া ও রাতের শিফট কর্মীদের সুবিধা দেবে।
শিয়ালদহ ডিভিশনে বাড়ল লোকাল ট্রেন পরিষেবা
Source: Bangla Hunt