মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের গবেষণা প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। কুয়েটের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামানের নেতৃত্বে প্রায় ১০ বছরের গবেষণায় এইচটিএল প্রযুক্তিতে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের সাফল্য মিলেছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বর্জ্য থেকে জ্বালানি তেল প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
Source: Daily Bangladesh