ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়ম ও 'ভোট চুরির' অভিযোগে চেন্নাইয়ে ছাত্র-যুব সংগঠনগুলির বিক্ষোভে পুলিশ শতাধিক এআইএসএফ ও এআইওয়াইএফ নেতাকর্মীকে আটক করে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্না শালাই থেকে রাজ্য সচিবালয় অভিযানের ডাক দেওয়া হয়। ধস্তাধস্তিতে এক ছাত্র আহত হন। ডিএমকে নেতাদের হস্তক্ষেপে পুলিশ আটকদের মুক্তি দিতে বাধ্য হয়।
চেন্নাইয়ে সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিক্ষোভ, শতাধিক আটক
Source: The Wall Bengali