ফ্রিজে পড়ে থাকা বাসি পাউরুটি ফেলে না দিয়ে কম খরচে ও কম পরিশ্রমে বানানো যায় মুখরোচক স্ন্যাক্স। সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজ, লঙ্কা ও ধনেপাতা মিশিয়ে পুর তৈরি করে পাউরুটির স্লাইসের মাঝে ভরে বেসনের গোলায় ডুবিয়ে ভাজলেই তৈরি হবে পাউরুটির পকোড়া। বাইরের অস্বাস্থ্যকর তেলেভাজার বিকল্প হিসেবে ঘরোয়া এই রেসিপি সন্ধ্যার চায়ের সঙ্গী হতে পারে।
বাসি পাউরুটি দিয়েই তৈরি করুন মুখরোচক পাউরুটির পকোড়া
Source: Bangla Hunt