ভাত ঠিকমতো সেদ্ধ না হলে বা শক্ত থেকে গেলে তা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সামান্য জল ছিটিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখলে মাত্র পাঁচ মিনিটেই ভাত নরম হয়ে যায়। মাইক্রোওয়েভেও জল ছিটিয়ে আধসেদ্ধ ভাত ঠিক করা সম্ভব। বেশি জল দিলে ভাত মণ্ড হয়ে যেতে পারে, তাই পরিমাণমতো জল দিতে হবে।
শক্ত ভাত নরম করার সহজ উপায়, ফেলতে হবে না
Source: Asianet Bangla