মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৪টি ঘর আগুনে পুড়েছে। কামজং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এই হিংসা ছড়ায়। প্রশাসন চাসাদ থানার কাছে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে, কুকি সংগঠন কাংপোকপি জেলায় ২৪ ঘণ্টার বনধ ডেকেছে। মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
মণিপুরে নাগা-কুকি সংঘাতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
Source: Hindustan Times Bangla