ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা 'যন্তর মন্তর ২.০' বিক্ষোভ ঘিরে দিল্লিতে পুলিশ সাত হাজারের বেশি আন্দোলনকারী ও বিরোধী নেতা-কর্মীকে আটক করেছে। আটকদের মধ্যে চার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়, মানিক সরকার ও অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন। পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি; তবু সিজেপি রবিবার ফের যন্তর মন্তর অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছে।
দিল্লিতে সিজেপি বিক্ষোভে সাত হাজারের বেশি আটক
Source: Bangladesh Pratidin