পুজোর মরশুমেও আলুর বাজারে চাহিদা বাড়েনি, উল্টে হিমঘরে সংরক্ষিত আলুর বন্ডের দাম তলানিতে নেমেছে। এক বস্তা ফ্রি বন্ডের দর এখন মাত্র ৮০ থেকে ৮৫ টাকা, উত্তরবঙ্গে বাছাই করা আলু বিকোচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, উত্তরপ্রদেশের আলু বিহার ও ঝাড়খণ্ডের বাজারে ঢুকে পড়ায় বাংলার আলুর বিক্রি কমেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মজুতের প্রায় ৫৪ শতাংশ বেরিয়েছে।
হিমঘরে আলুর পাহাড়, বাজারে চাহিদা নেই, লোকসানের আশঙ্কা চাষিদের
Source: Bangla Hunt