ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্কের তদন্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডাকল কলকাতা পুলিশ। রবিবার শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা তাঁর কালীঘাটের বাসভবনে সমন পৌঁছে দেন এবং সোমবার থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ২৭ অগস্ট বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে উত্তেজনার জেরে তিনটি এফআইআর হয়।
ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে তলব পুলিশের
Source: Bangla Hunt