গত বছরের তুলনায় দেশে চায়ের উৎপাদন ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ। উত্তরাঞ্চলে এই বৃদ্ধি ৪০ শতাংশ। চায়ের গুণগত মান রক্ষায় কীটনাশকের ব্যবহার কমাতে চা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চগড়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
চা উৎপাদন বেড়েছে ১৭ শতাংশ, কীটনাশক কমানোর উদ্যোগ
Source: Daily Bangladesh