ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র মার্চ ও স্মারকলিপি জমা দেওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি সূর্য কান্ত তাদের সাক্ষাতের আর্জি খারিজ করেছেন। আদালতের প্রশাসনিক স্তরে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সম্ভব নয় জানিয়ে পিটিশন ফাইল করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টের দিকে মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান বিচারপতির সঙ্গে ইন্ডিয়া জোটের সাক্ষাতের আর্জি খারিজ
Source: The Wall Bengali