নেপালের বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বানে মানাসলু সংরক্ষণ এলাকার ট্রেকিং রুট ও ঝুলন্ত সেতু ভেসে গিয়ে অন্তত ২০০ বিদেশি পর্যটক আটকা পড়েছেন, যাঁদের বড় অংশ ভারত ও বাংলাদেশের। গোর্খা জেলার জগত, লোকপা ও ছেকামপা অঞ্চলে তাঁরা আটকে আছেন। নেপাল সেনাবাহিনী হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছে; স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটকে থাকা সবাই নিরাপদ স্থানে আছেন।
নেপালে বুড়ি গণ্ডকীতে হড়পা বান, আটক ২০০ পর্যটক
Source: The Wall Bengali