উৎসবের মরশুমের আগেই জ্বালানির দাম বাড়াল জিওবিপি। পেট্রোল লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ৩ টাকা বেড়েছে, রবিবার থেকে কার্যকর। নতুন দামে পেট্রোল ১০৯.৮০ টাকা ও ডিজেল ৯৭.৭৫ টাকা, রাজ্য কর যোগে আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে কারণ বলা হয়েছে। ১০ দিনে বেসরকারি সংস্থায় এটি দ্বিতীয় দামবৃদ্ধি; রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি এখনও দাম অপরিবর্তিত রেখেছে।
পুজোর আগে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল
Source: Bangla Hunt