সংশোধিত ফর্ম ৬-কে সুপ্রিম কোর্ট মান্যতাও দেয়নি, আপত্তিও জানায়নি বলে সোমবার স্পষ্ট করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আদালত জানায়, বিহারের এসআইআর মামলার রায়ের সময় নতুন ফর্ম ৬-এর অস্তিত্বই ছিল না। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে মামলার শুনানি ২৭ অক্টোবর পর্যন্ত স্থগিত।
ফর্ম ৬ নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট, শুনানি ২৭ অক্টোবর
Source: Hindustan Times Bangla