নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া ও ভোট চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মামলায় মল্লিকার্জুন খাড়গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী প্রসাদ যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি ও ডি রাজা সহ ইন্ডিয়া জোটের সাত নেতা আবেদনকারী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই এই আইনি পদক্ষেপ। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের মামলা
Source: Hindustan Times Bangla