পুরভোটের আগে ইভিএম-ভিভিপ্যাট সংকট, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কমিশন

পুরভোটের আগে ইভিএম-ভিভিপ্যাট সংকট, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কমিশন

পুজোর পর রাজ্যের সাত পুরসভায় ভোটের আগে পর্যাপ্ত ইভিএম ও ভিভিপ্যাট না থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘোষের ডিভিশন বেঞ্চ কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলেছে, ইভিএমের পোলিং ডেটা আলাদা হার্ড ডিস্কে সংরক্ষণ করা সম্ভব ও বৈধ কি না। প্রথম দফায় ৬,৩০১টি বুথে ভোট হবে। পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।

Source: Asianet Bangla

More in Politics

Read the live feed on ZapIndies