মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে দু’দিনের সশস্ত্র সংঘর্ষে তিনটি জেলায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে; বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ১১। কামজং ও কাংপোকপি জেলায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিং হত্যাকাণ্ডের নিন্দা করে দ্রুত শান্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন।
মণিপুরে জাতিগত সংঘর্ষে নিহত অন্তত নয়
Source: Dainik Statesman Bengali