বাংলাদেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে এবারের দুর্গাপুজোয় পদ্মার ইলিশ পাওয়া যাবে না বলে জানিয়েছেন মাছ আমদানিকারকরা। বাংলাদেশ সরকার ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে, যা পুজোর সময়কালের সঙ্গে মিলে গেছে। পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতির মতে, এবার কলকাতায় পদ্মার ইলিশের কোনো চালান আসবে না। তবে দিঘা ও ডায়মন্ড হারবারের ইলিশ বাজারে পাওয়া যেতে পারে।
পুজোয় পদ্মার ইলিশ আসছে না, নিষেধাজ্ঞার জের
Source: Bangla Hunt