রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার ২’-এ অভিনয়ের আগে বিশেষ শর্ত রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। রজনীকান্ত জানিয়েছেন, মিঠুন প্রথমে জানতে চেয়েছিলেন তাঁর চরিত্র খলনায়কের কি না এবং সেই চরিত্রে রজনীকান্তের হাতে মার খেতে হবে কি না। পরে তিনি শর্ত রাখেন, ছবিতে রজনীকান্ত যেন তাঁকে না মারেন বা গুলি না করেন। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর তামিল সিনেমায় ফিরছেন মিঠুন।
জেলার ২-এ অভিনয়ের আগে মিঠুনের শর্ত জানালেন রজনীকান্ত
Source: Hindustan Times Bangla