২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। পঞ্চমী থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল, তবে উৎসবের মরশুম পার করে দীপাবলির পরে চালু হবে। গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে না; ব্যবসায়ীদের ০.৪ শতাংশ হারে সর্বোচ্চ ৩০০ টাকা মাশুল দিতে হবে। ছোট ব্যবসায়ীদের মাসিক এক লাখ টাকা পর্যন্ত ছাড় থাকবে।
২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে নতুন চার্জ পিছিয়ে দিল এনপিসিআই
Source: Hindustan Times Bangla