পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল এবং রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৯। মঙ্গলবার বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। প্রত্যেককে ১০ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয় এবং বাতিল হওয়া দুটি প্লট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
পূর্বাচল প্লট দুর্নীতি: রাসেল-রুবেলসহ আটজনের সাত বছর কারাদণ্ড
Source: Daily Bangladesh