গুয়াহাটির বিলাস ইন হোটেলে পাঁচজনকে হত্যার মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈ বুধবার ভোরে শিবসাগর পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি, শিবসাগরের একটি মামলায় তাকে নিয়ে যাওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন এবং এক আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় গুলি চলে এক পুলিশকর্মী আহত হন, পরে পাল্টা গুলিতে গগৈ নিহত হন।
গুয়াহাটিতে পুলিশের গুলিতে ঘনকান্ত গগৈ নিহত
Source: Hindustan Times Bangla