অসমে সরকারি চাকরিতে বহুবিবাহ করলে বরখাস্ত, ভবিষ্যতেও চাকরি নিষিদ্ধ

অসমে সরকারি চাকরিতে বহুবিবাহ করলে বরখাস্ত, ভবিষ্যতেও চাকরি নিষিদ্ধ

অসম সরকারি কর্মীদের বহুবিবাহ করলে সরাসরি বরখাস্ত করা হবে এবং ভবিষ্যতে রাজ্যের কোনো সরকারি চাকরিতে আবেদন করার অধিকারও থাকবে না। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ১৯৬৪ সালের অসম সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল) রুলসের ৭ নম্বর বিধিতে নতুন ৬ নম্বর ধারা যোগ করে এই কড়া শাস্তির বিধান করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

Source: The Wall Bengali

More in Politics

Read the live feed on ZapIndies