বাংলাদেশের প্রায় ৮৪ শতাংশ শ্রমশক্তি, অর্থাৎ ৫ কোটি ৮০ লাখ মানুষ, অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন অনুযায়ী, স্নাতকদের প্রায় ৪৪ শতাংশও অনানুষ্ঠানিক কাজে যুক্ত। ২০৪৫ সালে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগে জনমিতিক সুবিধা কাজে লাগাতে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।
শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে: বিশ্বব্যাংক
Source: Daily Bangladesh