চলতি প্রিমিয়ার লিগ মরসুমে শিরোপার দৌড়ে আর্সেনালকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির জয়ের আশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন গোলকিপার ডেভিড জেমস। তাঁর মতে, টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর দুটি হারে ছন্দপতন হলেও আর্লিং হালান্ডকে সামনে রেখে পেপ গুয়ার্দিওলার দল ফের জয়ের ধারায় ফিরতে পারে। জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আধুনিক ফুটবলে পরিসংখ্যানের বাড়তে থাকা গুরুত্ব ও গোলরক্ষকদের বদলে যাওয়া ভূমিকা নিয়েও মত দেন।
প্রিমিয়ার লিগে আর্সেনালকে এগিয়ে রাখলেও শিরোপা ম্যান সিটির হাতেই দেখতে চান জেমস
Source: Asianet Bangla