দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে পুলিশ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই উদ্ধার। টাকার উৎস ও মালিকানা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের দাবি, আগেই কার্যালয়ে বেআইনি বস্তু রাখার আশঙ্কা জানিয়ে এফআইআর করা হয়েছিল।
সরিষার তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার ১ কোটি ২ লক্ষ টাকা
Source: Hindustan Times Bangla